
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ক্ষুদ্রান্ত্রে ফুটোর কারণেই কলকাতা মেডিক্যালে নাবালকের মৃত্যু। আন্দুলের বালকের মৃত্যুতে ময়নাতদন্তে মনে করছেন চিকিৎসকরা। ‘পুরনো শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ক্লাস ফোরের ছাত্রের’। ‘বিভিন্ন কারণে ক্ষুদ্রান্ত্রের দেওয়ালে ছিদ্র হতে পারে’। ‘আলসার গভীর হয়ে অন্ত্রের দেওয়ালে ছিদ্র করতে পারে’। ‘জন্মগত অন্ত্রের সমস্যাও থাকতে পারে, অনুমান চিকিৎসকদের’। নাবালকের বিভিন্ন অঙ্গের নমুনা পাঠানো হচ্ছে ফরেন্সিক পরীক্ষায়। এখনও পর্যন্ত মেলেনি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনও প্রমাণ: সূত্র।

