
নিজস্ব সংবাদদাতা, Todays Story : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ— এই লেখারই বাংলা অংশ দেখতে হিন্দির মতো, অথচ, তা হিন্দিও নয়। ইংরেজি অক্ষরও অস্পষ্ট। সরাসরি ভুল লোগোর ব্যানার নিয়েই প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। এআই দিয়ে তৈরি করতে গিয়েই কি এমন ভুল? উঠছে প্রশ্ন।শুক্রবার ফলপ্রকাশের সময় সাংবাদিক বৈঠকের মঞ্চে থাকা ব্যানারে ভুল চোখে পরে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোগোয় একাধিক অসঙ্গতি দেখা গিয়েছে। লোগোর বাংলা অংশে পরিচিত কোনও শব্দই স্পষ্ট নয়। বরং কয়েকটি অক্ষর হিন্দি হরফের মতো দেখাচ্ছে। ইংরেজি অংশেও ‘ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন’ লেখাটি ঠিক ভাবে পড়া যাচ্ছে না। বিশেষ করে ‘এডুকেশন’ শব্দটি প্রায় অস্পষ্ট। এমন ভুল কী ভাবে হল?

