বন্ধুত্ব করবেন?’—নন্দীগ্রামে সংখ্যালঘুদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:নন্দীগ্রামের দেবীপুর হাই স্কুল মাঠে নির্বাচনী সভা থেকে সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশে বন্ধুত্বের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আপনারা আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? বন্ধুত্ব করুন, এটাই সুযোগ। একসঙ্গে হাতে হাত মিলিয়ে উন্নয়নের অংশীদার আপনিও হবেন।” আগামী ৬ অক্টোবর ‘বন্ধুত্ব দিবস’ বলেও উল্লেখ করেন তিনি। ভোট দিতে আসব দেখা হবে আপনিও ভোট দেবেন আমিও ভোট দেব।
এদিন নন্দীগ্রামের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, নন্দীগ্রামের মানুষ তাঁকে ভোট দিয়ে জয়ী করেছেন, আশীর্বাদ করেছেন এবং তাঁকে মুখ্যমন্ত্রী করেছেন। একইসঙ্গে ২০২১ সালে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসনে জয়ী হলেও কেন নন্দীগ্রাম আসনটি ছেড়েছিলেন, সেই প্রসঙ্গও তোলেন তিনি। তাঁর দাবি, ভবানীপুর আসন ছেড়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ফের সেখানে দাঁড়াতেন—নাম না করে এমনই মন্তব্য করেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *