ফিরহাদের ইস্তফার পরবর্তী পদক্ষেপ কী? স্থির করতে দিল্লিযাত্রার আগেই কলকাতার সব তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠক ডাকলেন মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে এ বার বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম মেয়র পদ ছাড়ার পরে পরবর্তী মেয়র কে হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। পুরবোর্ড ভেঙে যাবে কি না, সেই প্রশ্নও উঁকি মারতে শুরু করেছে। এ অবস্থায় রবিবার বিকেল ৪টেয় কাউন্সিলরদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা। সূত্রের খবর, পুরসভায় তৃণমূলের পরবর্তী দলনেতার নাম স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু সেই বৈঠকে কত জন কাউন্সিলর যোগ দেবেন, তা নিয়েও সংশয় রয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *