কলকাতার আনাচকানাচ ফের মণি রত্নমের ক্যামেরায়, শনিবার হাওড়া ব্রিজে শুটিং সারলেন বিজয়-সাই

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ছবিতে স্পষ্ট, বিজয়ের সেই অতি পরিচিত দাড়িগোঁফ নেই। ‘ক্লিন শেভ্‌ন’ বিজয়ের পরনে কালো টি-শার্ট, জিন্‌স। পাশে ইটরঙা ম্যাক্সি ড্রেসে সাই পল্লবী। ভিজে রাস্তা ধরে হেঁটে চলেছেন দু’জনে। শহরে খানিক বৃষ্টি হলেও সম্পূর্ণ রাস্তা ভিজিয়ে দেওয়ার জন্য কৃত্রিম উপায়ের সাহায্য নেওয়া হয়। ছবিতে মণি রত্নমের চোখে কলকাতার বিভিন্ন জায়গায় বিজয়-সাইয়ের রসায়ন ফুটে উঠবে বলেই ধরে নেওয়া যায়।

বেলগাছিয়া রাজবাড়িতে আবার শুটিং হবে বলে খবর। তা ছাড়া, পার্ক স্ট্রিট, কুমোরটুলিতে শুটিং হওয়ার কথা। উল্লেখ্য, কলকাতায় মণি শেষ কাজ করেছেন ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাবণ’-এর জন্য। ফের তাঁর চোখে কলকাতাকে দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *