📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:উল্লেখ্য, ২০১০ সালে এই ৩২ কিলোমিটার মেট্রো রুটের অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন সময় নানা জটিলতায় এই প্রকল্পের কাজ আটকে ছিল। দীর্ঘদিনের আটকে ছিল চিংড়িহাটায় রেললাইন পাতার কাজ। অবশেষে সেই অংশে ৩৬৬ মিটার রেললাইন পাতার কাজ ও গার্ডার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের অন্তর্গত সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত মেট্রোর কাজ করা এই বছরেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
মেট্রোর অরেঞ্জ লাইন সম্প্রসারণ আরও এগোল, বেলেঘাটা-আইটি সেন্টার পর্যন্ত চলল পুশ ট্রলি

