📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ৭.৬ কিলোমিটার। এর প্রভাবে শীঘ্রই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে সোমবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবারের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। ক্রমে পশ্চিমে সরতে সরতে বুধবার সকালের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছোবে গভীর নিম্নচাপ। এর প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি চলতে পারে।
গভীর নিম্নচাপ ঘনাচ্ছে! উত্তাল সমুদ্রে ৭০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ফের দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে

