📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কর্ণাটক সফরের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হুব্বল্লিতে নির্ধারিত একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, ফুড পয়জনিংয়ের কারণে অমিত শাহ অসুস্থ হয়ে পড়েছিলেন।
অসুস্থ অমিত শাহ, বাতিল একাধিক কর্মসূচি, কী হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর? এখন কেমন আছেন?

