📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়ে গিয়েছে। শুধু তা-ই নয়, এ রাজ্যের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। তাই আগামী দিনে এই ভাবমূর্তি থেকে রাজ্যকে বার করে আনতে হবে। শনিবার শিয়ালদহে রোজগার মেলার অনুষ্ঠানে এসে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যে পালাবদল হয়েছে। ভোটের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় আসার পর তা এক এক করে পূরণের কাজ শুরু করে দিয়েছে শুভেন্দুর সরকার। এ বার নিয়োগ নিয়েও যে সরকার বড় ধরনের চিন্তাভাবনা শুরু করেছে, শনিবার তা রোজগার মেলার মঞ্চ থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
নিয়োগ দুর্নীতিতে রাজ্যের অনেক বদনাম হয়েছে! বদলাতে হবে এই ভাবমূর্তি, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

