
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে বিয়ে। বিশেষ করে ফার্স্ট কাজিন বা তুতো ভাই-বোনের মধ্যে বিবাহ। এবার এই ধরনের বিয়ে নিয়ন্ত্রণে আইন আনার কথা কেন্দ্রকে বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট।একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই বিষয়টি উঠে আসে। মামলাকারী জানান, তাঁর বাবা-মা ফার্স্ট কাজিন ছিলেন। তাঁদের বিয়ের কারণে তিনি জিনগত সমস্যার শিকার হয়েছেন বলে ঘনিষ্ঠ রক্তের আত্মীয়দের মধ্যে বিয়ে হলে সন্তানের মধ্যে কিছু বংশগত রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। কারণ, একই ধরনের ত্রুটিপূর্ণ রিসেসিভ জিন বাবা ও মা দু’জনের শরীরেই থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি।সুপ্রিম কোর্ট শুধু আইন আনার বিষয়টিই নয়, স্কুল-কলেজের পাঠ্যক্রমে এই বিষয়ে সচেতনতা তৈরি এবং অঙ্গনওয়াড়ি ও পঞ্চায়েতের মাধ্যমে প্রচারের কথাও বলেছে।তবে ভারতে বর্তমানে সব ধরনের আত্মীয়ের মধ্যে বিয়ে নিষিদ্ধ নয়। ধর্মীয় ব্যক্তিগত আইন এবং প্রচলিত প্রথা অনুযায়ী কিছু ক্ষেত্রে ছাড়ও রয়েছে।

