📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:এবারের নির্বাচনে প্রধান ইস্যু ছিল এসআইআর। যেভাবে এই বিষয়টি নিয়ে রাজ্যে শোরগোল পড়েছিল তাতে অনেকেই ভেবেছিলেন যে এখানে ব্যাকফুটে যাবে বিজেপি শিবির। তবে সোমবার রাজ্যের ভাগ্যে ছিল অন্যকিছু। যত বেলা গড়িয়েছে ততই দেখা গিয়েছে রাজ্যবাসী বিজেপির হাতেই পরবর্তী ৫ বছরের দায়িত্ব তুলে দিয়েছে। একের পর এক গণনাকেন্দ্র থেকে বিজেপির উত্থানের খবর সামনে আসতে থাকে। ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে তৃণমূল কংগ্রেস। বিরাট ব্যবধানে নিজের খেলা দেখায় বিজেপি।
এদিন দিল্লি থেকে প্রধানমন্ত্রী ফের একবার উন্নয়নের বাংলার খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশের বেশিরভাগ রাজ্যেই বিজেপির সরকার চলছে। জনতার সেবা করাই প্রধান কাজ। তাই মানুষ ভরসা করে। ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা এবার শান্তি পেল। তিনি রাষ্ট্রকে সবার আগে রেখেছিলেন। তিনি পশ্চিমবাংলার জন্য বিরাট লড়াই করেছিলেন। ৪ মে ২০২৬ সালে বাংলার জনতা বিজেপিকে সুযোগ দিয়েছে। বাংলার ভাগ্যে আজ থেকে নতুন অধ্যায় জুড়ে গেল। বাংলা ভয়মুক্ত হল। বিকাশের পথে যুক্ত হল। বাংলার পরিবর্তন হয়েছে। সেখানকার মানুষরা নিজের মতো করে ভোট দিয়েছে। বাংলার মানুষের ওপর অনেক অত্যাচার হয়েছে। বাংলায় বিজেপি উন্নয়নের জোয়ার এনে দেবে।

