📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তোলাবাজির অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ গ্রেপ্তার। তোলাবাজির অভিযোগে গোলাবাড়ি থানার পুলিশ উত্তর হাওড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুজিত সিং ওরফে শ্যাম। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর হাওড়া এলাকায় তোলাবাজি, ভয় দেখানো, হুমকি এবং মারধর-সহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তোলাবাজির অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ গ্রেপ্তার

