ঝাঁড়ফুকের অছিলায় নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ঝাড়ফুঁকের অছিলায় নাবালিকার সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো আউশগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম গিয়াসউদ্দিন শেখ।ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দুই মাস আগে বারবার অসুস্থ হয়ে পড়ায় বছর চোদ্দোর ওই নাবালিকার ঝাড়ফুঁক করানোর জন্য গিয়াসউদ্দিন শেখের কাছে নিয়ে যান নাবালিকার বাবা। অভিযোগ, ঝাড়ফুঁকের নাম করে নাবালিকাকে একটি ঘরে ঢুকিয়ে অভিযুক্ত শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাড়ি ফেরার পরে ওই নাবালিকা তার মাসিকে সবটা জানায়। তারপর থেকে মানসিক ভাবে ভেঙে পড়তে থাকে ওই নাবালিকা। এর পরে ১৯ অগস্ট নাবালিকার বাবা পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে আউশগ্রাম থানার পুলিশ গিয়াসউদ্দিন শেখকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *