
নিজস্ব সংবাদদাতা, Todays Story : আগামী ২৪ নভেম্বর কাঁকিনাড়া গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গা আরতি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁকে স্বাগত জানাতে ইতিমধ্যেই ঘাটে শুরু হয়েছে প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ।অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনওরকম খামতি না থাকে, সেই বিষয়টি খতিয়ে দেখতে এ দিন কাঁকিনাড়া গঙ্গার ঘাটে উপস্থিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রম ও পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিং।

