
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চের নির্দেশ, স্পিকারকে ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। গত ৩ জুন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার ওই সিদ্ধান্ত খারিজ করে দিল উচ্চ আদালত।

