📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী ছিলেন পবিত্র কর। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েই তিনি টিকিট পেয়েছিলেন বিধানসভার। শুক্রবার তাঁর উদ্দেশে শুভেন্দুর মন্তব্য, ‘‘পবিত্রের খবর কী? কেমন আছে বেচারা! আমি পাঁচ বার এসে ওকে বুঝিয়েছি। ওকে বলেছিলাম, ভাই তুমি যেখানে যাচ্ছ লোভে পড়ে ওই পার্টিটাই থাকবে না।’’
পাশাপাশি, নন্দীগ্রামে তাঁর সমর্থকদের ‘সংশয়’ নিরসনের চেষ্টা করেছেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘আপনারা আমার কাছ থেকে কী শুনতে চান? ২০০৪ সালের শুভেন্দু, ’০৯ সালের শুভেন্দু, ’১৪ সালের শুভেন্দু, ’১৬ সালের শুভেন্দু, ২০২১-এর শুভেন্দু, ২০২৬-এর শুভেন্দু আর উপনির্বাচনের পরের শুভেন্দু। এই শুভেন্দু আর আমাদের বন্ধু থাকবে কি না। আমাদের প্রায় ২৫ বছরের সম্পর্ক। আমি কথা দিয়ে গেলাম, আমার পদের পরিবর্তন হতে পারে। কিন্তু নন্দীগ্রামের সঙ্গে আত্মীয়তার পরিবর্তন হবে না।’’

