অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা

নিজস্ব সংবাদদাতা, Todays Story : স্থানীয়রা জানাচ্ছেন, কোনও পারিবারিক সমস্যার কারণে ওই মহিলার স্বামী এমনটা ঘটিয়েছেন সম্ভবত। এক প্রত্যক্ষদর্শী বলছেন, ‘যে মহিলার দুর্ঘটনা ঘটেছে, ওঁর নিজেরই স্বামী ওঁকে পিছন দিক থেকে চারচাকা দিয়ে ধাক্কা মারেন। স্ত্রী অ্যাপ বাইকে করে যাচ্ছিলেন। ওঁর স্বামী অনেকক্ষণ থেকেই ওঁকে অনুসরণ করছিলেন। প্রথমে একবার ওই অ্যাপ বাইকে পিছনে থেকে ধাক্কা মারেন। প্রথম ধাক্কাতেই পড়ে যান স্ত্রী, এরপরে ফের গাড়ি পিছিয়ে নিয়ে এসে, আবার ধাক্কা মারেন ওই মহিলার স্বামী। এরপরে গাড়ি নিয়ে পালিয়ে যান। সম্ভবত পরিবারগত কোনো কারণেই ধাক্কা মেরেছেন এভাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *