
নিজস্ব সংবাদদাতা, Todays Story : নদিয়ার চাপড়া থানার চারাতলা গ্রামে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় লোহার ভারী বস্তু দিয়ে বাবা মহম্মদ আলি শেখের (৬২) মাথায় আঘাত করে ছেলে আসাবুল শেখ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে। পারিবারিক অশান্তি নাকি অন্য কারণ, তদন্তে নেমেছে পুলিশ।

