
নিজস্ব সংবাদদাতা, Todays Story : দু’টি হাইস্পিড ট্রেনে মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ভয়ঙ্কর দুর্ঘটনা ট্রেনে। এখনও পর্যন্ত কমপক্ষে ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এই নিয়ে গত এক বছরে দু’-দু’টি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটল স্পেনে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ট্রেনের একটি কামরা রেললাইনের উঁচু অংশে উল্টে পড়ে রয়েছে। রেলের নীচু এবং ঢালু জমিতে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে আরও ধ্বংসাবশেষ। ট্রেনের ধাতব অংশ, প্যানেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একেবারে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা।

