
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মদের দোকান থেকে কয়েক লক্ষ টাকা চুরি করেই চোরের দল ক্ষান্ত হয়নি । সঙ্গে চুরি করে দামী মদের বোতলও । সেই পানীয় পুকুরপাড়ে বসে পান করার জন্য চোরেরা চুরি করে কিসমিস এবং খেজুরও ! অভিনব এই চুরির ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

