আজও কি দিনভর বৃষ্টি?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নির্ধারিত সময়ের প্রায় ৮ ঘণ্টা আগেই বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপের আর তেমন উল্লেখযোগ্য প্রভাব থাকছে না। তবে নিম্নচাপের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে দিনের বিভিন্ন সময়ে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই।