চার্জ দেওয়ার সময় ই-রিকশায় বিস্ফোরণ! দিল্লির বিশ্বাসনগরে বাড়িতে আগুন লেগে চার জনের মৃত্যু, আহত আরও দুই

নিজস্ব সংবাদদাতা, Todays Story : দিল্লির বিশ্বাসনগরে একটি বাড়িতে রবিবার ভোরে আগুন লেগে চার জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।শহদরার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্রপ্রসাদ মীনা জানিয়েছেন, রবিবার ভোরে তাঁদের কাছে খবর আসে একটি বাড়িতে বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। বিস্ফোরণের পর বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি দল যায়। খবর পাঠানো হয় দমকলকেও। পুলিশ এবং দমকল যখন ঘটনাস্থলে পৌঁছোয়, তত ক্ষণে বাড়িটির বেশির ভাগ অংশই আগুনের গ্রাসে চলে গিয়েছিল। স্থানীয়েরা প্রথমে উদ্ধারকাজের চেষ্টা করেন। কোনও রকমে দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *