গুজরাতের বডোদরার পর এ বার দিল্লি, গ্রেফতার আরও এক জইশ জঙ্গি! ‘স্লিপার সেল’ তৈরির দায়িত্বে ছিলেন, দাবি পুলিশের

নিজস্ব সংবাদদাতা, Todays Story : গুজরাতের বডোদরার পর এ বার দিল্লি থেকে গ্রেফতার হলেন আরও এক জইশ জঙ্গি। বেশ কিছু দিন ধরেই ওই জঙ্গির গতিবিধির উপর নজর রাখছিল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে খবর, ধৃত জঙ্গির মোবাইল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে। মিলেছে পাকিস্তানের সঙ্গে যোগসূত্রও। পাক হ্যান্ডলারদের নির্দেশমতো দিল্লি এবং সংলগ্ন এলাকায় কমবয়সিদের মগজধোলাইয়ের কাজ করছিল। শুধু তা-ই নয়, জইশের ‘স্লিপার সেল’ তৈরি করা এবং তরুণ-যুবদের জঙ্গিদলে নিয়োগে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *