‘ইন্ডিয়া’র বৈঠকে নেই শরদের দল, বিল সমর্থনের বিনিময়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাচ্ছেন সুপ্রিয়া? ক্ষমতার ভাগ কি মহারাষ্ট্রেও?

নিজস্ব সংবাদদাতা, Todays Story : শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র প্রভাবশালী নেতা জিতেন্দ্র আহওয়াড় শুক্রবার বিকেলেই জানিয়ে দিয়েছিলেন লোকসভার আসনবৃদ্ধি ও পুনর্বিন্যাস সংক্রান্ত বিল সমর্থন করবেন তাঁরা। জিতেন্দ্রের বক্তব্য অনুযায়ী, লোকসভার আসন সব রাজ্যে সমান ভাবে ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব থাকলে তাঁদের দল বিল সমর্থন করবে। অন্যদিকে, শরদ-কন্যা তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, খসড়া পড়ে দলের অবস্থান ঠিক করা হবে। এরই মধ্যে শনিবার সকালে জানা গেল সুপ্রিয়া দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে শামিল হচ্ছেন না। তিনি জানিয়েছেন, তাঁর বাবা শরদ অসুস্থ এবং হাসপাতালে ভর্তি থাকায় তিনি শনিবারের বৈঠকে যোগ দিতে পারবেন না। তিনি সোমবার সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি যাবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *