
নিজস্ব সংবাদদাতা, Todays Story : স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ এবং দুই শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে এ বার গতি এল। নদিয়ার চাকদহের এই ঘটনায় তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দলকে ডেকে পাঠিয়েছে রানাঘাট পুলিশ জেলা। ইতিমধ্যেই নির্যাতিতাদের বাড়ির একটি ঘর সিল করে দিয়েছে পুলিশ। পাশাপাশি, নির্যাতিতা গৃহবধূ এবং তাঁর দুই শিশুকন্যার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে আপাতত দুই শিশুকে একটি হোমে রাখা হয়েছে।

