
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বাংলা অকাডেমির চেয়ারম্যান পদে থাকার সময় প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ! ব্রাত্য বসুর বিরুদ্ধে তদন্ত করতে শুক্রবার বাংলা অকাডেমিতে গেল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন। অকাডেমির নথিপত্র খতিয়ে দেখবেন তাঁরা। প্রয়োজনে কথা বলবেন সেখানকার কর্মী-আধিকারিকদের সঙ্গেও। অবসরপ্রাপ্ত বিচারপতি বসু ছাড়াও কমিশনের অন্য আধিকারিকেরাও তদন্তে গিয়েছেন।

