
নিজস্ব সংবাদদাতা, Todays Story : সরকারি হাসপাতালে যে ওষুধ মজুত রয়েছে তার বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ। রোগীদের দেওয়ার জন্য যে ORS, ইঞ্জেকশন আছে তারও বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুরে আয়ুস্মান আরোগ্য নিকেতন পরিদর্শন করতে গিয়ে এমন দৃশ্য দেখে রীতিমত চক্ষু চড়কগাছ ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের। বিষয়টি তাঁর নজরে আসতেই তড়িঘড়ি তিনি তা জানান জেলার স্বাস্থ্য আধিকারিকদের।

