
নিজস্ব সংবাদদাতা, Todays Story : যে কোনও মূল্যে সাধারণ মানুষের নাগালে আনতে হবে জিনিসের দামহেঁশেলে আগুন। চিনি এবং সর্ষের তেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে এ বার অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রশাসনিক কর্তা এবং ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের রীতিমতো তুলোধনা করলেন তিনি। বাজারদর নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি-র আধিকারিকদের ভর্ৎসনার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে একগুচ্ছ কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনও মূল্যে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

