
নিজস্ব সংবাদদাতা, Todays Story : পাঁচ মাস পেরিয়ে গেলেও হদিস নেই পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক দলিলের। ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভায় পশ্চিমবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব ঘিরে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল, তার প্রামাণ্য নথি মিলছে না বিধানসভার গ্রন্থাগারে। এ বার সেই নথি উদ্ধারে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নথি সত্যিই নিখোঁজ প্রমাণিত হলে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে বলে জানালেন তিনি। প্রয়োজনে তদন্তের ভার দেওয়া হবে সিআইডি-কে। ঘটনাচক্রে, সোমবারের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের নাম ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ থেকে বদল করে ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব পাশ করা হয়েছে। এই বিষয়টিকে আইনি বৈধতা দিতে আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব এনে আলোচনাও হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

