
নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাজ্যে পুরসভা ভোটের আগে নাম বাদ পড়়া ভোটারদের আর্জির দ্রুত বিচার চায় সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) নাম বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তি করতে সোমবার নির্বাচন কমিশনকে মূলত দু’টি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। ওই শুনানিতে কমিশনকে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, কলকাতা হাই কোর্টের সঙ্গে আলোচনাক্রমে এসআইআর ট্রাইবুনালের সংখ্যা বৃদ্ধি করতে হবে রাজ্যে। একই সঙ্গে শীর্ষ আদালত কমিশনকে জানিয়েছে, নাম বাদ পড়ার বিরুদ্ধে যে আর্জিগুলি জমা পড়েছে, সেগুলিকে অগ্রাধিকার দিতে হবে।

