শমীকের মন্তব্যের তিন দিনের মধ্যে পদক্ষেপ শুভেন্দুর! লাগাম মন্ত্রীদের যত্রতত্র মুখ খোলায়, দায়িত্ব দেওয়া হল তিন জনকে

নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাজ্য সভাপতির মন্তব্যের তিন দিনের মধ্যে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। সরকার বা প্রশাসনের কোনও কাজকর্ম সম্পর্কে যে কোনও মন্ত্রী সংবাদমাধ্যমে আর মন্তব্য করতে পারবেন না বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সরকারের মুখপাত্র হিসাবে কাজ করার দায়িত্ব বণ্টন করে দিলেন তিন মন্ত্রীর মধ্যে। সরকার তথা প্রশাসনের সামগ্রিক কাজের বিষয়ে এখন থেকে সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন ওই তিন জনই। বাকিরা শুধুমাত্র নিজের নিজের দফতরের বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *