
নিজস্ব সংবাদদাতা, Todays Story : উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের ভাই মোজাফ্ফর হোসেনকে গ্রেফতার করল পুলিশ। মমতা তৃণমূলের ওই বিধায়কের ভাইও রাজনীতির সঙ্গে যুক্ত। ইটাহার ব্লক তৃণমূলের যুব সভাপতি ছিলেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও এক নেতা।সূত্রের খবর, শনিবার বিকেলে মালদহ জেলার গাজল থানার ময়না এলাকার থেকে মোজাফ্ফরকে এবং রাতে কাপাশিয়া এলাকা থেকে হুসেনকে গ্রেফতার করে ইটাহার থানায় নিয়ে যায় পুলিশ। তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, মানাইনগর বুথ দখলকে কেন্দ্র করে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছিল। দু’জনেই তাতে অভিযুক্ত। অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে। রবিবার রায়গঞ্জ আদালত তাঁদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সোমবার আবার আদালতে হাজির করাতে বলেছেন বিধায়ক।

