প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়

নিজস্ব সংবাদদাতা, Todays Story : প্রয়াত বিজেপি সাংসদ রামরাও সাখারাম ওয়াডকুটে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি-র রাজ্যসভা সাংসদের। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ (AIIMS) ভর্তি করা হয়েছিল তাঁকে। এ বছর এপ্রিল মাসেই রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন।পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধে ৬টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন রামরাও। চিকিৎসা চলাকালীন রাত ১১টা বেজে ৪৫ মিনিটে মারা যান। আদতে মহারাষ্ট্রের মরাঠাওয়াড়ার বাসিন্দা। মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য ছিলেন ২০১৪ সালের জুন মাস থেকে ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *