মাদক কারবারির বিরুদ্ধে অনন্তনাগে বড় পদক্ষেপ পুলিশের

নিজস্ব সংবাদদাতা, Todays Story : কুখ্যাত মাদক কারবারির প্রায় ৪ কোটি ১৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ পুলিশ। মত্তন থানার পুলিশ এই অভিযান চালিয়েছে। অভিযুক্তের নাম ইশফাক আহমেদ মীর। সে অনন্তনাগের মত্তনের সির হামদান এলাকার বাসিন্দা গুলাম মহম্মদ মীরের ছেলে। পুলিশ সূত্রে খবর, ইশফাকের বিরুদ্ধে মাদক আইনে (NDPS) একাধিক মামলা রয়েছে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে একটি বাড়ি, আটটি দোকান এবং পাঁচটি ঘর। এ ছাড়া একটি ফায়ার-সার্ভিস শেড, একটি শৌচাগার ও দু’টি বাথরুমও বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় ৪.১৭ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *