৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর হাসিমুখে থানা থেকে বেরিয়ে গেলেন টুলু, তদন্তে সহযোগিতা করছেন না! দাবি সিআইডি-র

নিজস্ব সংবাদদাতা, Todays Story : পর পর দু’দিন মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে। ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) সংক্রান্ত কয়েকশো কোটি টাকার দুর্নীতি মামলায় ওই ব্যবসায়ীকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে শুক্রবার। শনিবার সিউড়ি থানার পুলিশের কাছে হাজিরা দেন ওই পাথর ব্যবসায়ী। থানায় ঢোকেন দুপুরে। সন্ধ্যায় হাসি মুখে বার হন। টুলু জানান, তদন্তে তিনি সবরকম সহযোগিতা করেছেন। তদন্তকারীরা আবার ডাকলে তিনি আবার আসবেন। যদিও সিআইডি সূত্রে খবর, আধিকারিরদের একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন টুলু। এ-ও জানা গিয়েছে যে, শীঘ্রই আবার তলব করা হবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *