
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ভারতের কম সুদের হারের প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ভারতের অর্থনীতি যখন প্রায় ৭ শতাংশ হারে বাড়ছে, তখন আমেরিকার অর্থনীতিরও দ্রুত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর জন্য ঋণের সুদের হার কমাতে হবে বলে মনে করেন তিনি। ট্রাম্পের দাবি, ফেডেরাল রিজ়ার্ভ সুদের হার কমালে আমেরিকার অর্থনৈতিক বৃদ্ধির হার ১৫ থেকে ২০ শতাংশে পৌঁছে যেতে পারে।

