ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফোনে কথা ডোভালের! ভারতীয় নাবিকদের উপরে হামলার পর নজর নিরাপত্তায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিদেশ মন্ত্রকের ওই বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়, ভারতীয় নাবিকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ায় পণ্যবাহী জাহাজে বার বার হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করে দিল্লি। গত জুলাইয়ে বিদেশ মন্ত্রক সংসদে বলেছিল, ফেব্রুয়ারিতে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকে ওই অঞ্চলে ১০ জন নাবিক-সহ মোট ১৬ ভারতীয় নিহত হন। জখম হন আরও ৭৫ জন। এ অবস্থায় ডোভাল এবং মহসিনের ফোনালাপে হরমুজ় দিয়ে চলাচল করা পণ্যবাহী জাহাজের নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *