📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘূর্ণিঝড় ‘আকভান’-র ল্যান্ডফলের আশঙ্কায় কাঁপছে ওড়িশা- এরই পরিপ্রেক্ষিতে পুরী জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং জেলাটিকে উচ্চ সতর্কাবস্থায় রেখেছে। ঘূর্ণিঝড় এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে, পুরী প্রশাসন ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভক্তদের জন্য গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে, শ্রী জগন্নাথ মন্দিরে হবিষ্যান্ন পালনকারীদের (হবিষ্যালীদের) জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা আগামীকাল থেকে তিন দিনের জন্য স্থগিত থাকবে।
সাইক্লোন আকভানের আশঙ্কায় ত্রস্ত পুরী, বন্ধ গুন্ডিচা মন্দির, বিশেষ দর্শন বন্ধ পুরীর মন্দিরেও, প্রবল ঝড়-বৃষ্টির অ্যালার্ট

