নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, Todays Story : নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার রাতে নিউটাউনের ওই বেসরকারি হাসপাতালে ঢুকে হামলাকারীরা তালা ঝুলিয়ে দেওয়। রোগীদের মাথায় আগ্নেয়াস্ত্র ধরার অভিযোগও উঠেছে। হাসপাতালে থাকা কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বেশ কিছু দুষ্কৃতী ঢোকে নিউটাউনের যাত্রাগাছির ওই বেসরকারি হাসপাতালে। এরপর হাসপাতালের জরুরি বিভাগ, রোগীদের পরিবারের জন্য অপেক্ষা করার জায়গা, ডাক্তারদের বসার জায়গা, হাসপাতালের অফিস – সর্বত্র ভাঙচুর চালানো হয়। লন্ডভন্ড করা হয় হাসপাতালের রিসেপশনেও। অভিযোগ হামলাকারীরা, রোগীদের বেড ভাঙচুর করেছে। এমনকী আইসিইউ-তেও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। এর পাশাপাশি আরও অভিযোগ, রাতের অন্ধকারে হাসপাতালে ঢুকে হামলাকারীরা হাসপাতালে সেই সময় থাকা কর্মীদের মারধর করেছে, RMO-কেও মারধরের অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের যাঁরা সেই সময় হাসপাতালে অপেক্ষারত ছিলেন, তাঁদেরও বাধ্য় করা হয়ে যাতে তাঁরা হাসপাতাল থেকে বেরিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *