
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়কদের সদস্য পদ খারিজ নিয়ে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেও কোন লাভ হলো না বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করবে না জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আবেদনকারী কলকাতা হাইকোর্টে আর্জি জানাতে পারেন বলে জানিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে তা হাইকোর্টের প্রধান বিচারপতি মামলার দ্রুত শুনানির কথা বিবেচনা করতে পারেন বলে জানাল আদালত।

