
নিজস্ব সংবাদদাতা, Todays Story : দু’মাসের মাথায় নেতাজি জয়ন্তী (Netaji Birth Day)। তার আগে রাজ্যের সমস্ত সরকারি অফিসে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) নির্দিষ্ট ও সরকার-অনুমোদিত ছবি দৃশ্যমান জায়গায় রাখার নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। শিক্ষা দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের (মাধ্যমিক ও প্রাথমিক) জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

