
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ঝাড়গ্রামের কলাবনীতে যাত্রিবাহী বাস ও পণ্যবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ২৬ জন। বুধবার সকাল প্রায় ৮টা নাগাদ ঝাড়গ্রাম থানার অন্তর্গত কলাবনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন। বাকি ২৪ জনের আঘাত তুলনামূলকভাবে কম।

