
নিজস্ব সংবাদদাতা, Todays Story : পিঠের ব্যাগে ১১ কেজির বেশি গাঁজা। তল্লাশি চালাতেই বমাল সমেত গ্রেপ্তার অভিযুক্ত। খড়গপুর রেলওয়ে স্টেশনের ঘটনা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ৩০ অক্টোবর খড়গপুর স্টেশনে বিশেষ তল্লাশি অভিযানের সময়ে ৬ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তির পিঠে থাকা ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। ব্যাগ খুলতেই ব্যাগের ভিতরে পাওয়া যায় ১১.৪৬০ কেজি গাঁজা।

