
নিজস্ব সংবাদদাতা, Todays Story : কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলিতে কী ভাবে চলবে পঠনপাঠন, সে বিষয়ে নতুন রূপরেখা তৈরি করতে চাইছেন কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে, আলোচনায় গুরুত্ব পেয়েছে চার বছরের অনার্স উইথ রিসার্চ কোর্স। কোন কোন কলেজ কোন শর্তে এই পাঠক্রমে পড়ুয়া ভর্তি নিতে পারবে সে বিষয়ে সুনির্দিষ্ট নীতি থাকবে।সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রায় ১৫০টি কলেজের অধ্যক্ষকে নিয়ে আয়োজিত বৈঠকে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল অনার্স উইথ রিসার্চ চালুর যোগ্যতা। কলেজগুলিতে স্নাতক স্তরে অনার্স উইথ রিসার্চ চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্ধারিত নিয়ম মেনে চলার উপরে জোর দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

