
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সুন্দরবন পুলিশ জেলা। কাকদ্বীপ ও রায়দিঘি থানা এলাকায় পরপর অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদকজাত দ্রব্য। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে সাত কেজি গাঁজা এবং ১৬ গ্রাম সন্দেহজনক মাদক। পৃথক তিনটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। গোটা পুলিশ জেলা জুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর।

