
নিজস্ব সংবাদদাতা, Todays Story: সামশেরগঞ্জের বিজেপি নেতা সুজিত মণ্ডল খুনের তদন্তে নতুন মোড়! মূল অভিযুক্ত সামাউল হকের এনকাউন্টারে মৃত্যুর পর এ বার ঘটনাস্থলে পৌঁছল রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল। বুধবার রাত ১০টা নাগাদ সামশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেন তাঁরা। পুলিশের গুলিতে সামাউলের মৃত্যুর ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।

