জীবনের ঝুঁকি নিয়ে মাঝআকাশে রুখেছিলেন ‘হাইজ্যাক’, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

নিজস্ব সংবাদদাতা, Todays Story : মাস পেরোতে চললেও সেই ভয়াবহ ঘটনার ক্ষত ক্যাপ্টেন মচ্ছরের গোটা শরীরে। হাত থেকে এখনও খোলা হয়নি ব্যান্ডেজ। শুকোয়নি একাধিক ক্ষত। তবু মলিন হয়নি মুখের হাসি। বুধবার এই সম্মান প্রদান অনুষ্ঠানে ফ্লাইট ক্যাপ্টেনের পোশাকেই হাজির হয়েছিলেন স্মিথ মচ্ছর। UAE-র প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে অদম্য সাহসী স্মিত মচ্ছরের হাতে তুলে দেওয়া হয় এই সর্বোচ্চ সম্মান। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম ক্যাপ্টেন মচ্ছরের পাশাপাশি বাকি বিমানকর্মীদের হাতেও তুলে দেন ‘ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ II’। বিপদের মুহূর্তে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দেওয়ার জন্য এই স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *