রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে কড়া নির্দেশ অগ্নিমিত্রার, বেঁধে দিলেন সময়ও, রামলীলা ময়দান নিয়ে বিশেষ পরিকল্পনা

নির্দেশ দেওয়ার পরই অবশ্য দায়িত্ব শেষ করতে চাইছেন না অগ্নিমিত্রা। কাজ কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে আগামী ১৫ দিন পর ফের ১ ও ২ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যাবেন তিনি। অর্থাৎ, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি রামলীলা মাঠের অবৈধ পার্কিং সরানোর কাজেও নজরদারি চালানো হবে।

শহরের রাস্তায় নির্বিঘ্নে চলাচল এবং ফুটপাতকে পথচারীদের ব্যবহারের উপযোগী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এখন নজর, আগামী ১৫ দিনের মধ্যে পুরসভা ও পুলিশ কতটা কার্যকর পদক্ষেপ করতে পারে এবং রামলীলা মাঠকে খেলার মাঠ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *