📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে এ বারই প্রথম দুর্গাপুজো। ফলে পুজোর অনুমোদন ও সরকারি অনুদানের সংখ্যা সামনে এনে নতুন সরকারের সাংস্কৃতিক নীতির দিকটিও তুলে ধরতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে বার বার উঠে এসেছে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য এবং সনাতনী সংস্কৃতির প্রসঙ্গ। সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর যেখানে অনুমোদিত দুর্গাপুজোর সংখ্যা ছিল প্রায় ৪৫ হাজার, এ বার নতুন ১২,৪০০টি পুজো যুক্ত হওয়ায় সংখ্যাটি ৫৭ হাজারের বেশি হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘পুজোর অনুমোদনের ক্ষেত্রে এ বার আর উদ্যোক্তাদের আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়েনি। নতুন সরকারের আমলে প্রশাসনিক স্তরেই সেই অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে।’’ তাঁর অনুরোধে যে কলকাতা শহরের প্রায় ২০০ টি পুজো কমিটি সরকারের তরফে দেওয়া এক লক্ষ অনুদান নেননি তা-ও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
‘সব মিলিয়ে ৫৭ হাজার পুজো হচ্ছে, নতুন ১২,৪০০ দুর্গাপুজোকে ছাড়পত্র দিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

