দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত! পুজোর শুরুতে কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, সপ্তাহান্তে কেনাকাটা নির্বিঘ্নে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার, তৃতীয়া পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক। বুধবার, চতুর্থীর দিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে। বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমী এবং শুক্রবার, ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের সব জেলায় ছিটেফোটা বৃষ্টি হতে পারে। তবে জেলার সর্বত্র হবে না। সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও নেই। রবিবার থেকে উত্তরবঙ্গের আর বৃষ্টির পূর্বাভাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *